বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ময়মনসিংহ-মুক্তাগাছার কৃতি সন্তান প্রয়াত এডভোকেট শামসুল হক এর ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন

logoকামাল হোসেনবুধবার, ৭ জুলাই ২০২১, রাত ১:৮ সময় 0542
ছবি,প্রয়াত এডভোকেট শামসুল হক

ছবি,প্রয়াত এডভোকেট শামসুল হক

কামাল হোসেন:
প্রয়াত এডভোকেট শামসুল হক মুক্তাগাছা উপজেলার একজন খ্যাতিমান ভালো সাদা মনের মানুষের ১৭ তম মৃত্যুবার্ষিকী। যিনি জন্মেছিলেন প্রত্যন্ত অঞ্চল পল্লীর ছায়াঘেরা এক মনোরম পরিবেশে,পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘেষে ঐতিহ্যবাহী এলাকা বাইগন বাড়ি সংলগ্ন কান্দুলিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । গ্রাম থেকে উঠে এসে হয়ে ওঠেন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে একজন বিশেষ ব্যক্তি । পরবর্তী সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক,বাংলার রাখাল রাজা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন বিশ্বস্ত কর্মী থেকে হয়ে ওঠেন একনিষ্ঠ সহচর। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান,বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক । তার ধারাবাহিকতায় ১৯৭৩ সালে নব-প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বঙ্গবন্ধুর হাত থেকে নৌকা প্রতীক পেয়ে ময়মনসিংহের ( মুক্তাগাছা) আসন থেকে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন । এখানে উল্লেখ্য যে,তিনি এম এ এল এল বি ডিগ্রিধারী ব্যক্তি হয়েও যেভাবে একেবারে গ্রামের অবহেলিত মানুষের সাথে হাত মিলাতেন এবং বুকে টেনে নিতেন,তা না দেখলে বিশ্বাস করতে পারা খুব কঠিন । মৃত্যুর পূর্বমর্হুত পর্যন্ত তিনি মুক্তাগাছা বড় মসজিদের বেশিরভাগ সময়ই সভাপতির দায়িত্ব পালন করেন । আযান দেওয়ার সাথে সাথেই তিনি মসজিদে চলে যেতেন,কারো কোন কথা শুনতেন না। নামাজ শেষে রাজনীতি এবং বিজ্ঞ আইনজীবী হিসাবে ওনার ব্যক্তিগত চেম্বারে বসতেন ।এছাড়া ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌর পাঠাগার,মুক্তাগাছা মহাবিদ্যালয়সহ স্কুল-মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা করেছেন,তেমনি বহু প্রতিষ্ঠানের সভাপতিরও দায়িত্ব পালন করেন। সামাজিক,সাংস্কৃতিক বহু সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন । যা আজও উনাকে কৃতজ্ঞতার সাথে মুক্তাগাছা বাসী স্মরণ করেন । তিনি আর কেউ নন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালনকারী মহান ব্যক্তিত্ব মরহুম এডভোকেট শামসুল হক সাহেব । আজকের এই দিনে উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা । পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বেহেস্ত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে  তালিমুল কোরআন এতিমখানা,পোড়াবাড়ী বটতলা বাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

বিষয়- রাজনীতি, জাতীয়, শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর